বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল, শুক্রবার। ১৪ থেকে ১৬তম গ্রেডের ১৫ ক্যাটাগরির পদে ২৬ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
**১. পদের নাম:** সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (পিএ)
**পদসংখ্যা:** ২টি
**যোগ্যতা:** স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁটলিপির গতি বাংলায় প্রতি মিনিটে ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দ হতে হবে।
**বেতন স্কেল:** ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল, শুক্রবার। প্রতিষ্ঠানটি ১৪ থেকে ১৬তম গ্রেডের ১৫টি ক্যাটাগরির বিভিন্ন পদে ২৬ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
**২. পদের নাম:** সাউন্ড রেকর্ডিস্ট
**পদসংখ্যা:** ১টি
**যোগ্যতা:** স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা।
**বেতন স্কেল:** ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
**৩. পদের নাম:** প্রজেকশনিস্ট
**পদসংখ্যা:** ১টি
**যোগ্যতা:** স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
**বেতন স্কেল:** ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
**৪. পদের নাম:** স্টোরকিপার
**পদসংখ্যা:** ১টি
**যোগ্যতা:** স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
**বেতন স্কেল:** ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
**৫. পদের নাম:** হিসাবরক্ষক
**পদসংখ্যা:** ১টি
**যোগ্যতা:** স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
**বেতন স্কেল:** ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
**৬. পদের নাম:** রেজিস্ট্রেশন সহকারী
**পদসংখ্যা:** ১টি
**যোগ্যতা:** স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। প্রশাসনিক কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।
**বেতন স্কেল:** ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
**৭. পদের নাম:** পরীক্ষা সহকারী
**পদসংখ্যা:** ১টি
**যোগ্যতা:** স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। প্রশাসনিক কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।
**বেতন স্কেল:** ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
**৮. পদের নাম:** লাইব্রেরি সহকারী
**পদসংখ্যা:** ১টি
**যোগ্যতা:** স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
**বেতন স্কেল:** ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
**৯. পদের নাম:** চলচ্চিত্র ক্যাটালগার
**পদসংখ্যা:** ১টি
**যোগ্যতা:** স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
**বেতন স্কেল:** ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
**১০. পদের নাম:** ফটোগ্রাফার
**পদসংখ্যা:** ১টি
**যোগ্যতা:** এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফটোগ্রাফিতে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।
**বেতন স্কেল:** ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
**১১. পদের নাম:** প্রকাশনা সহকারী
**পদসংখ্যা:** ১টি
**যোগ্যতা:** স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। প্রকাশনা কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা এবং ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইনসহ সংশ্লিষ্ট সফটওয়্যারে দক্ষতা প্রয়োজন।
**বেতন স্কেল:** ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
**১২. পদের নাম:** অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
**পদসংখ্যা:** ৯টি
**যোগ্যতা:** এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ গতিতে টাইপ করতে সক্ষম হতে হবে।
**বেতন স্কেল:** ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
**১৩. পদের নাম:** ক্যাশিয়ার
**পদসংখ্যা:** ১টি
**যোগ্যতা:** বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস।
**বেতন স্কেল:** ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
**১৪. পদের নাম:** ইলেকট্রিশিয়ান
**পদসংখ্যা:** ১টি
**যোগ্যতা:** এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স।
**বেতন স্কেল:** ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
**১৫. পদের নাম:** গাড়িচালক
**পদসংখ্যা:** ৩টি
**যোগ্যতা:** এসএসসি বা সমমান পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
**বেতন স্কেল:** ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
**আবেদন ফি:** অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি পদের জন্য ২০০ টাকা পরীক্ষার ফি এবং ২৩ টাকা টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
**আবেদনের শেষ সময়:** ১৫ নভেম্বর ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট।
অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটকের নম্বর থেকে ১২১ নম্বরে কল করতে পারেন অথবা ই-মেইল করতে পারেন এই ঠিকানায়: alljobs.query@teletalk.com.bd।

0 Comments