বাংলাদেশ নৌবাহিনী ২০২৫-বি ডিইও ব্যাচে সরাসরি কমিশন্ড অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী নৌবাহিনীর দুটি শাখায় জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
যেসব শাখায় নিয়োগ দেওয়া হবে:
শিক্ষা শাখা (বিবিধ বিষয়-পুরুষ ও নারী) এবং শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার-পুরুষ ও নারী) এ লোকবল নিয়োগ করা হবে।
আবেদনের যোগ্যতা:
শিক্ষা শাখা (বিবিধ বিষয়-পুরুষ ও নারী) আবেদনের জন্য প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ, রসায়ন, বাংলা ও ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪ এবং স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ-৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ও লেভেলে যেকোনো দুটি বিষয়ে এ গ্রেড, যেকোনো চারটি বিষয়ে বি গ্রেড, এবং এ লেভেলে তিনটি বিষয়ে বি গ্রেড থাকতে হবে। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে।
চূড়ান্ত মনোনয়ন পর, কমিশন্ড অফিসার হিসেবে ‘অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে পাঁচ বছরের জন্য স্বল্পমেয়াদি কমিশন প্রদান করা হবে। পরবর্তীকালে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী নিয়োগ দেওয়া হবে। প্রার্থী বিবাহিত/অবিবাহিত হতে পারবেন। আবেদনকারীর বয়স ১ জুলাই ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার-পুরুষ ও নারী) আবেদনের জন্য প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ-৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য, ও লেভেলে যেকোনো তিনটি বিষয়ে এ গ্রেড, যেকোনো তিনটি বিষয়ে বি গ্রেড, এবং এ লেভেলে যেকোনো একটি বিষয়ের এ গ্রেড ও দুটি বিষয়ের বি গ্রেড থাকতে হবে, এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।
চূড়ান্ত মনোনয়ন পর, কমিশন্ড অফিসার হিসেবে ‘অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে পাঁচ বছরের জন্য স্বল্পমেয়াদি কমিশন প্রদান করা হবে। পরবর্তীকালে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী নিয়োগ দেওয়া হবে। প্রার্থী বিবাহিত/অবিবাহিত হতে পারবেন। আবেদনকারীর বয়স ১ জুলাই ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
**শারীরিক যোগ্যতা:**
- **পুরুষের জন্য:** উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি।
- **নারীদের জন্য:** উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।
উচ্চতা ও বয়স অনুযায়ী সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন থাকলে প্রার্থী অযোগ্য বিবেচিত হবে।
**বাছাই প্রক্রিয়া:**
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার ১৯ থেকে ২২ জানুয়ারি (পুরুষ) এবং ২৩ জানুয়ারি (নারী) নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর ১৪-এ অনুষ্ঠিত হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকারে নির্বাচিত প্রার্থীদের ২৪ জানুয়ারি লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ, ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে। আইএসএসবি পরীক্ষা চলাকালে প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরবর্তীতে নৌবাহিনী সদর দপ্তরে সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।
**সুযোগ-সুবিধা:**
চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা সরকারনির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা পাবেন।
এছাড়া, মেধাবী অফিসারদের জন্য দেশে ও বিদেশে সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চতর প্রশিক্ষণ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ, আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ এবং নিজ সন্তানদের জন্য যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল ও কলেজে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। এছাড়া, নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন বাসস্থানের সুযোগও থাকবে।
**বিস্তারিত জানতে যোগাযোগ:**
পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর,
নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: (০২) ৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১৬,
হেল্পলাইন: ০১৭৬৯৭০২২১৫ (সকাল ৮টা থেকে রাত ৮টা)।

0 Comments