বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় কমিউনিকেশন কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সিভিসহ আবেদনপত্র ই-মেইলে জমা দিতে হবে।

**পদের নাম:** কমিউনিকেশন কনসালট্যান্ট  

**পদসংখ্যা:** ১  


**যোগ্যতা ও অভিজ্ঞতা:** স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশনস, সাংবাদিকতা, পাবলিক রিলেশনস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কমিউনিকেশন, প্রিন্ট বা ব্রডকাস্ট মিডিয়া বা ইন্টারেকটিভ ডিজিটাল মিডিয়ায় অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা, শিশু অধিকার নিয়ে কাজের অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা থাকা আবশ্যক। সোশ্যাল মিডিয়া টুলস ও প্ল্যাটফর্ম ব্যবহার এবং ইংরেজি ভাষায় লেখা ও সম্পাদনায় দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।  


**চাকরির ধরন:** চুক্তিভিত্তিক  

**কর্মস্থল:** ঢাকা  

**বেতন:** মাসিক ১,৩৫,০০০ টাকা

**আবেদনের শেষ তারিখ:** ১৯ নভেম্বর ২০২৪।